ঢাকাSunday , 2 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে প্রাণনাথ দাশের শুভেচ্ছা বিনিময়

admin ঢাকা
আপডেট: 2 February 2020, 21:19

কুলিয়া দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের সাথে সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাবু প্রাণনাথ দাশের শুভেচ্ছা বিনিময় হয়েছে। রবিবার (২ফেব্রæয়ারী) কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি ডা: অহিদুজ্জামানের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় প্রাণনাথ দাশ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সংবাদপত্র সমাজের আয়না। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের অন্যায়, অবিচার ও দুর্নীতি তুলে ধরে সমাজকে কলুষমুক্ত করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তাই আমি বলব, আপনারা কলম সৈনিক আপনাদের লেখনীর মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন। এসময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বলে জানান। তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত একটি ইউনিয়ন উপহার দিতে চান। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবু হুরাইরা, বজলুর রহমান, মাহমুদুল হাসান, শাহিনুর ইসলাম, রমজান আলী, আবির হোসেন লিয়ন, এস এম মজনুর রহমান, আশরাফুল ইসলাম বাদল, রুহুল আমিন, মজনুর কাদির, আবুল হাসান ও আক্তার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *