সাতক্ষীরায় শাপলা কুঁড়ি বিদ্যানিকেতন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ডেস্ক রিপোর্ট: ‘সুখী সুন্দর বাংলাদেশে আনন্দময় শৈশব গড়ার প্রত্যয়ে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ০৯টায় শাপলা কুঁড়ি বিদ্যানিকেতন’র আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন’র প্রধান শিক্ষক রেশমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মো. রবিউল ইসলাম। এসময় জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

Leave a Reply