ঢাকাSunday , 2 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে মহানাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 2 February 2020, 21:14

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়ায় শ্রী শ্রী অদ্বৈত জয়ন্তী উপলক্ষে (৪৫)তম মহানাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা ফেব্রুয়ারী) সকাল থেকে রাতব্যাপী বুড়িয়া নব নির্মিত শ্রী শ্রী মদন গোপাল আশ্রম ও জগন্নাথ মন্দির মাঠে এ অষ্ট প্রহরব্যাপী অখন্ড ভুবন মঙ্গল শ্রীশ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান হয়। বুড়িয়া গ্রামবাসী ও শ্রী শ্রী মদন গোপাল আশ্রম কমিটির আয়োজনে, মন্দির কমিটির সভাপতি সুভাষ সরদারের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্ল্যা, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার, বড়দল ইউনিয়ন আ”লীগের সভাপতি সুরঞ্জন কুমার ঢালী, উপজেলা আ”লীগের দপ্তর সম্পাদক জগদিশ চন্দ্র সানার প্রতিনিধি রহিম গাজী, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, সম্ভব ইউপি সদস্য প্রার্থী সাংবাদিক এস এম শরিফ, বড়দল গ্রামীণ ব্যাংকের ম্যানেজার গোবিন্দলাল দাস, আ”লীগ নেতা সাংবাদিক বি এম আলাউদ্দীন, শফিকুল ইসলাম সহ সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর শত শত ভক্ত বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *