ঢাকাSaturday , 1 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জনগণের পারিবারিক বিরোধ মেটাতে আলিপুরের প্রত্যন্ত অঞ্চলে এমপি রবি

admin ঢাকা
আপডেট: 1 February 2020, 21:46

ডেস্ক রিপোর্ট: জনগণের পারিবারিক কলহ ও বিরোধ মেটাতে প্রত্যন্ত অঞ্চলে সাধারণ জনগণের মাঝে সরেজমিনে গেলেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের মাঝেরপাড়া গ্রামে যান এমপি রবি। সম্প্রতি পারিবারিক কলহ ও বিবাদের অভিযোগ নিয়ে আলিপুর ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের মাঝেরপাড়া গ্রামের মো. নুরুল আলম সদর এমপির দারস্ত হন। তার আত্মীয় রহমত আলীর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সেই অভিযোগের ভিত্তিতে বিরোধ মিটাতে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি যান এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলেন। দু’দিনের দুনিয়ায় বিরোধ করে আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করে সকলকে মিলে মিশে থাকার আহŸান জানান এমপি রবি। এসময় এলাকার সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা বলেন, ‘পারিবারিক বিরোধ মেটানো এমপির কাজ না হওয়া সত্তে¡ও জনগণের স্বার্থে এসেছেন আমরা খুবই খুশি। আমরা যোগ্য নেতা ও জনপ্রতিনিধি পেয়েছি। এমপি তো এমনি হওয়া উচিত। যিনি জনগণের বিরোধ মেটাতে সরেজমিনে পায়ে হেটে চলে আসেন। এমপি প্রকৃত সেই ব্যক্তি যিনি সব সময় জনগণের সুখে দুঃখে পাশে থাকে। সবাই যদি এমপি রবির মত হতো তাহলে এদেশ উন্নয়নে আরো দ্রæত এগিয়ে যেত।’ এসময় উপস্থিত ছিলেন শেখ হারুন উর রশিদ, মকসুমুল হাকিম, শেখ শফি উদ্দিন সফি, জিয়াউর বিন সেলিম যাদুসহ দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *