ঢাকাSaturday , 1 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের ধলবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 1 February 2020, 21:46

ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১ ফেব্রæয়ারি) বিকেলে বাঁশঝাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকা বাসীর উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সাবেক সভাপতি হাফেজ মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি সদস্য আব্দুস সাত্তার।
এসময় তিনি বলেন, মুড়াগাছ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঠিকতম দায়িত্ব পালন করে না। ফরম ফিলআপ এর সময় অতিরিক্ত টাকা দাবি করে। শিক্ষার্থীরা অতিরিক্ত টাকা দিতে না চাইলে তাদের উপর হুমকি- ধামকিও দেওয়া হয়। আজকে শুধুমাত্র দায় সারাভাবে ছোট্ট একটি রুমের মধ্যে নামমাত্র বিদায় অনুষ্ঠান করা হয়েছে যেটি খুব দু:খ জনক। এমতাবস্থায় মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি। মুড়াগাছ সমাজ কল্যাণ ক্লাবের সদস্য হাবিবুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুনছুরুল হক, সংরক্ষিত ইউপি সদস্য রোকেয়া খাতুন বেবী, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ সারাফাত আলী, অবসরপ্রাপ্ত সৈনিক হাবিবুর রহমান, সমাজসেবক মহাসিন কবির প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মো: রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *