শ্যামনগর অফিস: সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ও শ্যামনগর উপজেলা লিগ্যাল এইড এর সহযোগিতায় মুজিববর্ষে-আইনগত সহায়তা ও কল্যাণকর রাষ্ট্র শিরোনামে কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার (১ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১০ টায় শ্যামনগর উপজেলা চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে উপজেলা কমিটির আইনগত সহায়তা প্রদান বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠানে উপজেলা লিগ্যাল এইড এর সভাপতি উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড এর চেয়ারম্যান এবং সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা সঞ্চালকের দায়িত্ব সহ কি কি বিষয়ে লিগ্যাল এইড কমিটি সহায়তা দিতে পারবে এবং কোন ধরনের ব্যক্তিরা এই সহযোগিতা পাওয়ার যোগ্যতা রাখবে সে বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত উপস্থাপন করেন জেলা সিনিয়র সহকারী জজ, জেলা লিগ্যাল এইড অফিসার সালমা আক্তার। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা দেওয়ানি কোর্টের পি.পি অ্যাড. আব্দুল লতিফ, জিপি অ্যাড. সন্তোষ কুমার সিংহ, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম, সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি আবুবক্কর সিদ্দিক, উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, অধ্যক্ষ জাফরুল আলম, সাঈদ-উজ-জামান সাঈদ, খালেদা আইয়ুব ডলি, নাজমুল হুদা, র দেবী রঞ্জন মন্ডল, কর্মশালায় মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার সহস্রাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
