ঢাকাSaturday , 1 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

admin ঢাকা
আপডেট: 1 February 2020, 21:36

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্রত্যাশা ফাউন্ডেশন’র উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এছাড়াও সংস্থাটি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। শনিবার (১ ফেব্রæয়ারী) বেলা ১১ টায় প্রত্যাশা ফাউন্ডেশনের পরিচালক শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন। সহকারী শিক্ষক জহিরুল ইসলাম জহির ও প্রিন্স’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দীন, শেখ নাজমুল ইসলাম, আবুল কালাম আজাদ, অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, আশেক মেহেদী, শিক্ষক মোশারাফ হোসেন, শিক্ষক মোস্তাহিদুর রহমান লিটন প্রমুখ। অনুভূতি জানিয়ে বক্তব্য প্রদান করে কৃতী শিক্ষার্থী প্রণতি সাহা, উজ্জ্বল ঘোষ ও সাফায়েত ইবনে জেবুন ফরিদ। অনুষ্ঠান থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮০ জন, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৫ জন এবং গরিব ও মেধাবী ৭৮ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। এসময় সংস্থাটির ৮জন আজীবন সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দকেও সম্মাননা স্মারক দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *