ঢাকাFriday , 7 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ছড়া উৎসবে মিলন মেলা

admin ঢাকা
আপডেট: 7 September 2018, 20:33

ডেস্ক রিপোর্ট: ‘বায়ান্ন’র প্রেরণায়, একাত্তরের চেতনায় ঝাল ছড়ার ডাক এসেছে, কে উড়াবি কেতন আয়’ এই ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে ছড়া উৎসব-২০১৮। শুক্রবার (৭ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝাল সৃজনশীল ছড়া চর্চা কেন্দ্র ও মাসিক ছড়ার ডাক এ উৎসবের আয়োজন করে।
ছড়াকার নুরুজ্জামান ফিরোজের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মাসিক ছড়ার ডাক’র সম্পাদক নাজমুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুল হান্নান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, যুগ্ম সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, ড. সৈয়দ মন্জুর ইমাম, ছড়াকার রহীম শাহ, ছড়াকার সোহেল মল্লিক, কবি এ.বি.এম সোহেল রশিদ, কবি মাহবুব খান, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান প্রমুখ।
উৎসবে প্রধান অতিথি বলেন, ছড়া, কবিতা ও গান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধের সৈনিকদের এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছিল। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছড়া ও কবিতাই হোক হাতিয়ার। ছড়াকার কবি ও সাহিত্যিকরা সমাজের সম্মানিত ব্যক্তি। সমাজের অবক্ষয় ও মূল্যবোধ জাগিয়ে তোলে ছড়াকার ও কবি সাহিত্যিকরা।
এদিকে, ছড়া উৎসবে সারাদেশের দুই শতাধিক ছড়াকার-কবি-সাহিত্যিকের অংশগ্রহণে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলন মেলায় পরিণত হয়। এতে অংশ নেন ভারতের ১০জন ছড়াকারও। উৎসবে সিলেটের ছড়াকার মুয়াজ বিন এনামকে শ্রেষ্ঠ ছড়াকার হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
এর আগে সকালে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ছড়া উৎসব ২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *