জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন কালিগঞ্জের সাফিয়া পারভিন
কৃষ্ণনগর( কালিগঞ্জ) প্রতিনিধি: জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হলেন কালিগঞ্জের জনপ্রিয় নেত্রী সাফিয়া পারভীন। সে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কৃষ্ণনগর ইউপি‘র বার বার নির্বাচিত চেয়ারম্যান কে.এম মোশারাফ হোসেন ও বর্তমান চেয়ারম্যান আকলিমা খাতুন লাকির কন্যা। বুধবার (২৯) জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২/৩ এর উপধারা মোতাবেক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন। এর আগে তিনি কেন্দ্রীয় জাতীয় মহিলা পার্টির সদস্য মনোনীত হয়েছিলেন। সাফিয়া পারভীন কেন্দ্রীয় সদস্য মনোনীত হওয়ায় কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করতে দেখা গেছে। বৃহস্পতিবার (৩০) জানুয়ারি বিকাল ৫ টায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্বরে কেন্দ্রীয় নেত্রী সাফিয়া পারভীনসহ স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করেন ইউনিয়ন জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply