ঢাকাThursday , 30 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ‘শেখ রাসেল ইনকিউবেটর’ ও টেকনিক্যাল এন্ড আইটি স্কুল প্রতিষ্ঠার কার্যক্রম চলছে : জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল

admin ঢাকা
আপডেট: 30 January 2020, 20:58

সমীর রায়, আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল বলেছেন- বাল্য বিবাহ কোন ভাবেই সমর্থনযোগ্য নয়। বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে সবাইকে সোচ্চার হতে হবে। ইভটিজিং ও ধর্ষণের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কিছু বিকৃত রুচির মানুষের কারণে দেশে ধর্ষণ ও ইভটিজিং’র মত জঘন্য ঘটনা ঘটে চলেছে। এদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দারিদ্রতা জয় ও দাম্পত্য জীবনে একে অপরের প্রতি বিশ্বাস রক্ষা করে চলাসহ দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে না পারলে নারী নির্যাতন বন্ধ হবে না। শুধু আইন দিয়ে নয়, সমাজের সকল স্থানে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বুধবার (২৯ জানুয়ারি) আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা মূলক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাইকা’র সহায়তায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে ও স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিবাহ রেজিস্ট্রির, ঈমাম, পুরোহিত এবং সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
এরপর একই স্থানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সঞ্চালনায় ‘মুজিব বর্ষে তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিববর্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে তরুণ দের ভাবনা, মুজিববর্ষের লক্ষ বাস্তবায়ন করতে হলে কী কী করণীয় বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থী গালিব ইকবাল, ফাহিম, ছাবিকুন্নাহার, আছমা, মুর্শিদা রহমান কেয়া, শাহরিয়ার হোসেন- ক্ষুধা, দরিদ্র ও দুর্নীতি মুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে তাদের মতামত তুলে ধরেন। এসময় প্রধান অতিথি জানান, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির উদ্যোগে আশাশুনিতে ‘শেখ রাসেল ইনকিউবেটর’ প্রতিষ্ঠা ও জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিব ইউছুফ হারুন’র উদ্যোগে টেকনিক্যাল এÐ আইটি স্কুল প্রতিষ্ঠার জন্য জায়গা নির্ধারণের কাজ চলছে। জায়গা পেলে দ্রæত কাজ শুরু হবে। এরপর তিনি ক্লিন সাতক্ষীরা-গ্রীন সাতক্ষীরা বাস্তবায়নে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ময়লা ফেলার ঝুড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ওসি তদন্ত ইমারাত হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উন্নয়ন কর্মকর্তা দেবু বিশ্বাস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *