ঢাকাFriday , 7 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলা‌রোয়ায় আগুন লে‌গে চারটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই

admin ঢাকা
আপডেট: 7 September 2018, 10:54

কলা‌রোয়া প্র‌তি‌নি‌ধি: সাতক্ষীরায় কলারোয়া উপ‌জেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে চারটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হ‌য়ে গে‌ছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে।
শুক্রবার (৭ সে‌প্টেম্বর) ভোরে কলারোয়া বাজারের বলফিল্ড সংলগ্ন সড়কের পাশে অবস্থিত চারটি দোকানে এ অগ্নিকা‌ণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত নাইসা ফার্নিচারের মালিক বদরুজ্জামান জানান, শুক্রবার ফজরের নামাজের পর কোন একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারটি দোকান ভুস্মিভুত হয়েছে। এ‌তে তা‌দের ৩০ লক্ষ টাকার মালামাল পু‌ড়ে গে‌ছে। সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নেভা‌নোর চেষ্টা কর‌লেও নাইসা ফার্নিচার, আকরাম ফার্নিচার, খালেক ফার্নিচার ও গাজী ফার্নিচার পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক নজরুল ইসলাম জানান, দোকানে আগুন লাগার খবর শুনে তার নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। ত‌বে, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি দোকান পুড়ে ছাই হয়ে গে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *