কাদাকাটিতে গ্রাম আদালতের মাধ্যমে পাওনা টাকা আদায়
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাদাকাটিতে গ্রাম আদালতের মাধ্যমে পাওনা টাকা ফিরে পেলেন মমতা রানী মÐল। প্রাপ্ত তথ্যে জানা গেছে, কাদাকাটি গ্রামের মমতা রানী মন্ডল একই গ্রামের সুবল মÐলের বিরুদ্ধে দীর্ঘ দিনের পাওনা ৫ হাজার টাকা চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ১১ নং কাদাকাটি ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম আদালতের দে. ৩৯/১৯ নং মামলা দায়ের করেন। মামলায় উভয় পক্ষের মনোনীত প্রতিনিধি নিয়ে গ্রাম আদালত গঠন করা হয় এবং উভয় পক্ষের উপস্থিতিতে বিচার্য বিষয় নির্ধারণ পূর্বক প্রাক বিচারের মাধ্যমে বিরোধীয় বিষয়টি আপোশ নিষ্পত্তি হলে ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দীপসহ অন্যান্যের উপস্থিতিতে আবেদনকারী মমতা রানীকে তার পাওনা টাকা বিবাদী পরিশোধ করেন। প্রসঙ্গত. কাদাকাটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে এ পর্যন্ত মোট ২০১টি মামলা দায়ের হয়েছে। যার মধ্যে ১৮৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তিকৃত মামলা হতে এ পর্যন্ত মোট ৬ লক্ষ ৩৮ হাজার ৪০৮ টাকা ক্ষতিপূরণ আদায় করে আবেদনকারীকে প্রদান করা হয়েছে। যার ফলশ্রুতিতে এলাকার বিচার প্রার্থীরা ছোট খাট দ্ব›দ্ব বিরোধ নিয়ে এখন গ্রাম আদালত মুখী হচ্ছে।

Leave a Reply