ঢাকাThursday , 30 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭-ই মার্চের পূর্বেই সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হবে-এমপি রবি

admin ঢাকা
আপডেট: 30 January 2020, 20:55

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে শহরের খুলনা রোড মোড়ে জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাটি কেটে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭-ই মার্চের পূর্বেই বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হবে। সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মুজিববর্ষকে সামনে রেখে জেলা প্রশাসনের অর্থায়নে সড়ক, জনপদ ও এলজিইডি সাতক্ষীরার সহযোগিতায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু, সড়ক ও জনপদ সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *