ঢাকাThursday , 30 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সীমান্তে বিএসএফ’র নির্যাতনে নিহতের লাশ ৮ দিন পর বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

admin ঢাকা
আপডেট: 30 January 2020, 20:50

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক ব্যক্তিকে ভারতীয় বিএসএফ কর্তৃক পিটিয়ে হত্যা করা হয়। তার লাশটি ৮ দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে বেনা পোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ । বৃহস্পতিবার দুপুর ১ টার সময় লাশটি হস্তান্তর করা হয়। লাশ হস্তান্তর বিষয়টি অগ্রভূলোট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন নিশ্চিত করে বলেন, লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ভারতের বন্যা বাড়ীয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করেন। নিহত হানিফ আলী শার্শা থানার অগ্রভূলোট গ্রামের শাজাহান আলীর ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *