ঢাকাWednesday , 29 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা পালিত

admin ঢাকা
আপডেট: 29 January 2020, 21:05

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র-ছাত্রীদের নিজ গৃহ ও সার্বজনীন পূজামন্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়েছে। বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি পাইলট স্কুলের ফুটবল মাঠে সরস্বতী পূজা উদযাপন কমিটির আয়োজনে পালিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও ফুটবল মাঠে অত্যন্ত জামজমকপূর্নভাবে সরস্বতী পূজা উদযাপন করা হয়। মন্ত্র উচ্চারণ করে দেবীর চরনে পুষ্পাঞ্জলি অর্পণ, আরতি আরাধনা, প্রসাদ আস্বাদন ও নানা অনুষ্ঠানের মাধ্যমে বানী অর্চনা করা হয়। সরস্বতী পূজা উপলক্ষে দেবহাটার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বাড়িতে এবং শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এ সময় দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র ও থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীসহ দেবহাটা ফুটবল মাঠ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ রামকৃঞ্চ দত্ত, গোপাল গোম্বামী, বরুন সোম, অনিক দত্ত, সমীর পাল, বিশ্বজিৎ দত্ত, সুদীপ্ত মন্ডল, তন্ময় বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, উৎস সাহা, দিপু রায়, অভিজিৎ দত্ত ও অর্পণ দত্ত সহ সকল নেতৃবৃন্দের সার্বিক তত্ত¡াবধানে এবং পরিচালনায় অত্যন্ত সুন্দরভাবে সকল অনুষ্ঠানমালা উদ্যাপিত হয়েছে। নেতৃবৃন্দ জানান, আগামীতেও বিদ্যার দেবী সরস্বতীকে বরন করার জন্য কমিটির উদ্যোগে জামজমকপূর্নভাবে স্বরস্বতী পূজা উদযাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *