ঢাকাWednesday , 29 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

admin ঢাকা
আপডেট: 29 January 2020, 21:05

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী ৫০০ গ্রাম গাঁজাসহ আটক হয়েছে। আটককৃতরা হলেন কয়রা উপজেলার হরিয়াননগর গ্রামের মৃত. নওশের আলীর ছেলে ওহিদুল ইসলাম(৩৭) এবং একই উপজেলার চন্নিরচক গ্রামের মৃত. সাহেব আলীর ছেলে বিল্লাল হোসেন(৪০)। দেবহাটা থানার এসআই হেকমত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে বিল শিমুলবাড়িয়া এলাকা থেকে রাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা ও একটি প্লাটিনা মোটরসাইকেল (খুলনা-হ ১১-১৬৩২) উদ্ধার হয়। দেবহাটা থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে ২৯ জানুয়ারি ১০ নং মামলা দায়ের হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ওসি(তদন্ত) উজ্বল কুমার মৈত্র জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে উপজেলার সীমান্তবর্তী বিল এলাকায় মাদক পাচারের কাজ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ২জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে আরো তথ্য বেরিয়ে আসবে। তিনি আরো বলেন, মাদকের সাথে জড়িতদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। যে কোন উপায়ে মাদকের অবস্থান জিরো টলারেন্সে আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *