কলারোয়া পৌরসভা নির্বাচন ও উন্নয়ন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কলারোয়া অফিস: কলারোয়া পৌর এলাকার উন্নয়ন ও নির্বাচন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় পৌরসভার ৪ ৫ ৬নং ওয়ার্ডের আ.লীগের নেতা-কর্মীদের পাশাপাশি সুশিল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সভায় উপজেলা আ.লীগের সাবেক আহŸায়ক ও আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী মজনু সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সম মোরশেদ আলী ভিপি, আলিমুর রহমান, আজিজুল ইসলাম, আলফাজ উদ্দিন, হেলাল উদ্দিন শামিম, শফিউল আলম শফি, অধ্যাপক আব্দুর রহিম, ডা. আমানুল্লাহ আমান,বাবু স্বপন কুমার,নাসির উদ্দিন, জাকারিয়া হোসেন, ডা.দ্বীন আলী,ডা.মনিরুল, মোল্যা মনির,মনিরুল ইসলাম, রেজাউল ইসলাম,ডা.আনসার আলী,শরিফুজ্জামান উজ্জ্বল, প্রভাষক রমজান আলী, সাবেক ছাত্রনেতা মুকুল হোসেন , শহীদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply