ঢাকাWednesday , 29 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অগ্রণী ব্যাংক সুন্দরবন শাখার উদ্যোগে কৃষিঋণ বিতরণ

admin ঢাকা
আপডেট: 29 January 2020, 20:59

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: অগ্রণী ব্যাংক লিমিটেড, সুন্দরবন শাখা, সাতক্ষীরা’র উদ্যোগে প্রকৃত ক্ষুদ্র কৃষক ও বর্গাচাষিদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অগ্রণী ব্যাংক সুন্দরবন শাখার ব্যবস্থাপক মো. হাফিজ আল আসাদ এর সভাপতিত্বে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড, আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. ইস্রাফিল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান মো. আকবর আলী পাড়, শিক্ষক মো. আব্দুল করিম, উৎপল কুমার, নূরজাহান বেগম, গোবিন্দ ঘোষ, এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র শাখার সিনিয়র অফিসার মো. রাশেদ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *