ঢাকাWednesday , 29 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানুষের কল্যাণে ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে : জেলা মন্দিরে সরস্বতী পূজায় এমপি রবি

admin ঢাকা
আপডেট: 29 January 2020, 20:23

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) জেলা মন্দির প্রাঙ্গণে যুব কমিটির আয়োজনে যুব কমিটির সভাপতি রনজিৎ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘ জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মের অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালন করতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। মানুষের কল্যাণে ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। সনাতন ধর্মালম্বীদের প্রতি বিদ্যাদেবী স্বরস্বতীর আরাধনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করার আহবান জানান।’
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ আবু সায়ীদ, জ্যোৎ¯œা আরা, গোষ্ঠ বিহারী মন্ডল, স্বপন কুমার শীল, রঘুজিৎ কুমার গুহ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়দেব রায় ও বাসুদেব প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিকাশ চন্দ্র দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *