নওয়াবেঁকীতে ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ প্রদান
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত নারী প্রধান পরিবারের মাঝে অর্থ প্রদান করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে ও সুশীলনের বাস্তবায়নে এবং স্বপ্ন নীড় ও আমার কুঠিরের সহযোগিতায় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে এ নগদ অর্থ প্রদান করা হয়। আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মো.আবু সালেহ বাবুর সভাপতিত্বে অসহায় নারী প্রধান পরিবারের মাঝে (ডিবিএল) এর মাধ্যমে সর্বমোট ১০০ টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ২০ হাজার করে ২০ লক্ষ অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, ডাচ বাংলা ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার অমল কুমার বিশ্বাস, স্বপ্ন নীড় এর পরিচালক শাহানারা খাতুন, সুশীলনের প্রকল্প সমন্বয়কারী এস এম.জাবেদ, উপজেলা সমন্বয়কারী সাজ্জাদ হোসেন সাগর, প্রোজেক্ট ম্যানেজার জ্যোতি গোলদার প্রমুখ।

Leave a Reply