ঢাকাWednesday , 29 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ফেন্সিডিলসহ দুই মাদক চোরাকারবারী গ্রেফতার

admin
January 29, 2020 8:07 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ফেন্সিডিলসহ দুই মাদক চোরকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার ভোরে সদর উপজেলার আড়–য়াখালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার শিকড়ি গ্রামের শওকত আলীর ছেলে আব্দুর রহমান সরদার ওরফে রিয়াজ (২০) ও কাথন্ডা গ্রামের নজরুল ইসলামের ছেলে আল মামুন মোড়ল (২৬)। খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরার ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, সদর থানাধীন আড়–য়াখালী এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে জনৈক মো. আব্দুল্লাহ কামাল সরদার এর বাড়ির অনুমান ১০০ মিটার উত্তরে পাঁকা রাস্তার উপর থেকে উক্ত মাদক চোরাকারবারীকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। তিনি আরো জানান গ্রেফতারকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।