ঢাকাTuesday , 28 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সঙ্গীতা মোড়ের ২ দোকানে ১৩ হাজার টাকা জরিমানা

admin
January 28, 2020 10:08 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী রান্না, উন্মুক্ত অবস্থায় বাসি ও পচনশীল খাবার সংরক্ষণ ও রান্না ঘরের পাশে উন্মুক্ত টয়লেট প্রতিস্থাপনের অপরাধে শহরের সঙ্গীতা মোড়ের গাজী হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং মেয়াদবিহীন ফ্লেভার উদ্রেক তরল ব্যবহারের অপরাধে রুমন বেকারি এন্ড ফুড প্রডাক্টসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিন জানান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশে সঙ্গীতা মোড়ের গাজী হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী রান্না, উন্মুক্ত অবস্থায় বাসি ও পচনশীল খাবার সংরক্ষণ, রান্না ঘরের পাশে উন্মুক্ত টয়লেট প্রতিস্থাপনের অপরাধে এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে রুমন বেকারি এন্ড ফুড প্রডাক্টসকে মেয়াদবিহীন ফ্লেভার উদ্রেক তরল ব্যবহার ও কর্মীদের কন্টিজেনাস ডিজিজ নেই’ মর্মে সনদ না থাকায় এর ম্যানেজার সুব্রত মজুমদারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।