নওয়াপাড়া প্রতিনিধি: হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯টায় হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এ অনুষ্ঠানে সমাজসেবক তৈমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আকরব আলী, প্রধান শিক্ষক আব্দুল জব্বার আলী, সাবেক শিক্ষক সাহাবুদ্দীন মাস্টার, শিক্ষক স্বপন কুমার ঘোষ, গোপাল চন্দ্র স্বর্ণকার, সিরাজুল ইসলাম, আব্দুস সেলিম, মনিরুজ্জামান সহ সকল শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
