ঢাকাTuesday , 28 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটা কে.জি স্কুলে মুজিববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 28 January 2020, 21:58

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বুধহাটা এবিসি কে.জি স্কুলে মুজিববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দৌড়, গণিতে মেধা যাচাই, লং জাম্প, ফ্রগ জাম্প, মার্বেল দৌড়, বল নিক্ষেপ, চেয়ারসিটিংসহ বিভিন্ন ইভেন্টে স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক আছাফুর রহমান। আগামী রবিবার স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আউটডোর ও ইনডোরের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
প্রধান শিক্ষক আলামিন হোসেন ছট্টুর সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মুক্তা আক্তারী, ইয়াসিন আলী, রাফিজা খাতুন, আমিনুর রহমান, শেখ আখতারুজ্জামান, পাপিয়া সরকার, তাসলিমা খাতুন, শামীমা আক্তার জবাসহ অভিভাবক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *