ঢাকাTuesday , 28 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাসদের সম্মেলন বাস্তবায়ন করতে দেবহাটায় সভা

admin
January 28, 2020 9:49 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সম্মেলন সফল করতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) টাউন শ্রীপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা উপজেলা জাসদের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাসদের সহ সম্পাদক ও সাতক্ষীরা জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়েদুস সুলতান বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহি। অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব। এসময় উপস্থিত ছিলেন, জাসদ নেতা আমির হোসেন খাঁন চৌধুরী, সদস্য আব্দুর রশীদ, রেজাউল করিম, শাহাজান সিরাজী, গোলাম বারী,মনিরুল ইসলাম (মনু)প্রমুখ। সভায় আগামী ১০ ফেব্রæয়ারী জেলা জাসদের কাউন্সিল ২০২০ সফল করার লক্ষে বিস্তারিত আলোচনা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।