ঢাকাTuesday , 28 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : মামলা তুলে নিতে খুন জখম এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির চেষ্টা

admin ঢাকা
আপডেট: 28 January 2020, 21:41

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদরের সরইচপুরে মারপিটের ঘটনায় মামলা করায় বাদীপক্ষকে মামলা তুলে নিতে নাশকতা মামলার আসামি কর্তৃক খুন জখম এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উপস্থিত হয়ে রইচপুর গ্রামের মৃত ফজলুল হক সরদারের পুত্র আব্দুল্লাহ সরদার এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে তিনি বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৩ জানুয়ারি‘২০ তারিখে একই এলাকার চিহ্নিত ভূমিদস্যু, একাধিক নাশকতার আসামি ছামছুদ্দিনের ছেলে মো: আ: মজিদ, আ: রহিম, আবু ছালেকের নেতৃত্বে ১৫/২০ জনের সন্ত্রাসী বাহিনী রইচপুর বিলে আমার মৎস্যঘেরে প্রবেশ করে আমাকে এবং ছেলে রেদোয়ান হোসেনকে অতর্কিত মারপিট করতে থাকে। এসময় তাদের ধারালো অস্ত্রের কোপে আমার ছেলে রেদোয়ান মারাত্মক জখম হয় এবং আমার পুরো শরীর থেঁতলে দেয়। আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের হাত থেকে আমাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু আমার ছেলে রেদোয়ানের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় আমি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ২৪ জানুয়ারি (১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/১১৪) ধারায় একটি মামলা দায়ের করি যার নং- ৫৬। মামলা দায়েরের খবরে উল্লেখিত সন্ত্রাসীরা আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মামলা তুলে নিতে আমাকে এবং মামলার স্বাক্ষীদের খুন জখম এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি প্রদর্শন করে যাচ্ছে। আমি ওই নাশকতা মামলার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তারা যাতে মিথ্যা মামলায় জড়িয়ে আমাকে এবং পরিবারের সদস্যদের হয়রানি করতে না পারে সে বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *