কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি’তে অর্ধ বার্ষিকী সংযোগ ও সমন্বয় সভা
ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পানি ও পয়ঃনিষ্কাশন কমিটি, পানি ব্যবস্থাপনা কমিটি, গ্রাম উন্নয়ন কমিটি ও ওয়াশ উদ্যোক্তাদের নিয়ে ষাণ¥াসিক সংযোগ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে নবযাত্রা প্রকল্প, ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় এবং অত্র ইউনিয়ন পরিষদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন।
নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার আব্দুর রহমান শাহিন’র সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব শহিদুল ইসলাম, সংরক্ষিত ইউপি সদস্য রোকেয়া খাতুন বেবী, শিখা রানী মন্ডল, আমেনা খাতুন, আব্দুল কাদের, এস এম আব্দুর রব, খায়রুল ইসলাম, গোলাম মোস্তফা, পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ সারাফাত আলী, ভিডিসি সভাপতি ইয়াদ আলী, আব্দুস সাত্তার ডাবলু, মনিউল ইয়াসিন, ওয়াশ ফ্যাসিলিটেটর কবির হোসেন ও রাজবুল হাসান রাজু। সভায় কমিটির বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং কমিটি গুলো সমন্বয় করে কিভাবে কাজ করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সর্বশেষে ইউনিয়ন ওয়াটসান কমিটির বার্ষিক কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করা হয়।

Leave a Reply