ডেস্ক রিপোর্ট: অগ্রিম সতর্কতা হিসেবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে করোনা ভাইরাস সম্পর্কে সতর্কীকরণ এবং ঝুঁকি নির্ণয় কেন্দ্র স্থাপন করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। রোববার (২৬ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ভোমরা ইমিগ্রেশন পরিদর্শন পূর্বক এই ঝুঁকি নির্ণয় কেন্দ্র স্থাপন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী প্রমুখ। পরে জেলা প্রশাসকসহ অন্যান্যরা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
