ঢাকাThursday , 6 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় নৌকা বাইচ

admin ঢাকা
আপডেট: 6 September 2018, 23:21

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়নের ৯নং সোরায় তরুণ একতা যুব সংঘের আয়োজনে ঈদ আনন্দ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইউনিয়নের সোরা খালে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে পুরস্কার হিসেবে একটি গরু জিতে নিয়েছেন মাঝি বিল্লাল গাজী, ২য় স্থান অধিকার করে একটি এলইডি মনিটর জিতেছেন রেজাউল শেখ এবং ৩য় স্থান অধিকার করে একটি মোবাইল জিতেছেন মাঝি বিল্লাল কয়াল।
নৌকা বাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর অনিমেষ হালদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. আবিয়ার রহমান, প্রাক্তন ইউপি সদস্য মনজুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *