শ্যামনগরে গ্রাম উন্নয়ন কমিটির বার্ষিক সম্মেলন এর শুভ উদ্বোধন করলেন এমপি জগলুল হায়দার
শ্যামনগর অফিস: শ্যামনগর উপজেলা গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় নকিপুর জমিদার বাড়ি মাঠে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অধিকাংশ জনগণ গ্রামে বাস করে, আর এই গ্রামের সার্বিক উন্নয়নের জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরিত করার ঘোষণা দিয়েছেন। তিনি বে-সরকারী প্রতিষ্ঠান নবযাত্রা প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলার যে উন্নয়ন ঘটছে তার প্রশংসা করেন। তিনি সরকারের পাশাপাশি সকল বে-সরকারী উন্নয়ন সংস্থাকে গ্রাম গঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার জনগণের সামাজিক অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে আসার আহŸান জানান। সম্মেলনে প্রতিটি ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা উপস্থিত থেকে সম্মেলন উপলক্ষে সকল ইউনিয়ন নিজ নিজ দায়িত্বে তাদের উন্নয়ন কার্যক্রমের মডেল স্টলে উপস্থাপন করেন। প্রধান অতিথি এমপি জগলুল হায়দার উন্নয়ন কার্যক্রমের মডেল স্টলগুলি পরিদর্শন করেন।

Leave a Reply