সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ: সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলের চেষ্টা
ডেস্ক রিপোর্ট: দলীয় প্রভাব খাটিয়ে ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাতক্ষীরা সদরের মাগুরা গ্রামের সনাতন সাধুর পুত্র মহাদেব সাধু। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০১৯ সালের প্রথম দিকে পলাশপোল মৌজায় এস এ ২৮৫২ নং খতিয়ানে, ডিপি ১৪৮০, হাল দাগ ৫২৪০, ১৩৯৯০ দাগে ৩৭ শতক জমির মধ্যে ৪.৮০ শতক সম্পত্তি বিক্রয়ের ঘোষণা দেন শওকাত আলীর ওয়ারেশ মামুন। আমি তাকে বলি জমি রেজিস্ট্রির ২ মাস পূর্বে একটি সাইনবোর্ড ঝোলানো হবে। আপত্তি থাকলে আমি ওই সম্পত্তি ক্রয় করব না। সে অনুযায়ী সাইনবোর্ড ঝোলানোর ২ মাস পরে কোন আপত্তি না থাকায় সীমানা নির্ধারণ করে ১৯ মার্চ‘ ১৯ উক্ত সম্পত্তি রেজিস্ট্রি করি। সে সময়ও কোন ওয়ারেশ বা কোন ব্যক্তিদের অভিযোগ ছিল না। সম্পত্তি ক্রয়ের পর দখল বুঝে নেওয়ার ৬ মাস পরে অক্টোবর‘১৯ মাসের দিকে বাঁকাল কোল্ড স্টোর এলাকার সৈয়দ মোয়াজ্জেদ হোসেনের অর্থলোভী ছেলে সৈয়দ শাফিনুর রহমান অবৈধভাবে দখলের ষড়যন্ত্র শুরু করে। উক্ত সম্পত্তি ক্রয় করেছেন মর্মে দাবি করে এবং তার ভাড়াটিয়া বাহিনী নিয়ে বিভিন্ন হুমকি-ধামকি দিতে থাকে। গত ২৫ ডিসেম্বর বেলা সাড়ে ১২টার দিকে উক্ত সম্পত্তিতে থাকাকালীন সময়ে সাফিনুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী জমিতে থাকা সাইনবোর্ড উপড়ে ফেলে দেয়। ২২ জানুয়ারি সাফিনুর রহমানের নেতৃত্বে ইটাগাছা এলাকার মৃত আমির হাবিলদারের ছেলে আল আমিন, ইটাগাছা এলাকার আরশাদ আলী মোল্লার ছেলে সাহাবুদ্দিন ও ইটাগাছা এলাকার রজব আলীর ছেলে মো: তাইজুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার কর্মচারীকে মারধর করে। এঘটনায় আমি সদর থানায় সাধারণ ডায়েরি করি। ৩০ ডিসেম্বর ২০২০ তারিখে উভয় পক্ষের উপস্থিতিতে মীমাংসার জন্য শালিস অনুষ্ঠিত হয়। সেখানে দলিল সম্পর্কে জ্ঞাত পুলিশ সকল কাগজপত্র পর্যালোচনা করে সাফিনুরের কাগজপত্র সঠিক নয় মর্মে উল্লেখ করা মাত্রই সাফিনুর হট্টগোল করে। এরপর তারা আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৬/২০। এবিষয়ে আমার পক্ষে অবস্থান নেওয়ায় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক আবুল কাশেম, কৃষি সম্পাদক আকছেদ আলীকে জড়িয়ে মিথ্যা অভিযোগ তুলেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ব্যাপারে তিনি দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply