দুর্নীতি বিতাড়িত করতে না পারলে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব না : দুদক চেয়ারম্যান
সমীর রায়, আশাশুনি : দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন- সমাজ থেকে দুর্নীতি বিতাড়িত করতে না পারলে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব না। তাই কোন প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ভালোবাসতে হবে। প্রত্যেক সেক্টরে নীতিবান মানুষকে অধিষ্ঠিত করতে হবে। সততার সাথে রাষ্ট্রের প্রতিটি সেক্টর পরিচালনা করতে হলে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুখী-সমৃদ্ধ রেখে যেতে হলে তাদের পরিবার, স্কুল, কলেজ ও মাদরাসা থেকেই নৈতিক শিকায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সততা স্টোরগুলির তদারকি করতে হবে। ছেলে-মেয়ের প্রতি বৈষম্য না করে প্রত্যেককে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ে প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ছেলেবেলার স্মৃতি বিজড়িত আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক, সাংবাদিক ও স্কুল জীবনের বন্ধুদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আশাশুনির উন্নয়ন এবং সমস্যা ও সম্ভাবনার খোঁজ খবর নেন। তার ছেলেবেলার খেলার হাইস্কুল মাঠটি পরিদর্শন করে সেটাকে খেলার উপযোগী করে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের আহŸান জানান। এরপর তিনি সস্ত্রীক মরিচ্চাপ কেওড়া পার্ক পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দীন আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, শাহনেওয়াজ ডালিম, অবসরপ্রাপ্ত শিক একেএম ইমদাদুল হক, প্রধান শিক আশরাফুন্নাহার নার্গিস, মৌলভী আব্দুল লতিফ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানারা বেগম, আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জিএম আল-ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান প্রমুখ।

Leave a Reply