ঢাকাFriday , 24 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় প্রতিবেশীকে মারপিটের অভিযোগে থানায় মামলা

admin ঢাকা
আপডেট: 24 January 2020, 23:00

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে উপজেলার খড়িয়াতে প্রতিবেশীকে মারপিট করে রক্তাক্ত জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন, খড়িয়া খালের পূর্ব পাড়ের মৃত পুলিন মন্ডলের ছেলে শংকর মন্ডল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ঘটনাটি ঘটেছে ১৩ জানুয়ারি দুপুরে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার লস্কর ইউপির খড়িয়া খালের পূর্বপাড়ের বাসিন্দা মৃত পুলিন মন্ডলের ছেলে সঞ্জয় মন্ডল ও প্রতিবেশী মহাদেব মন্ডলের ছেলে অনিমেশ মন্ডলের সাথে চিংড়ি ঘেরের বাঁধের তলা দিয়ে ছিদ্র করাকে কেন্দ্র করে পরস্পরের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এর জের ধরে ঘটনার দিন অনিমেশ ও সঞ্জয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অনিমেশ সঞ্জয়কে বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। সঞ্জয় বর্তমানে খুলনায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সঞ্জয়ের ভাই শংকর কুমার মন্ডল বাদী হয়ে অনিমেশ ও তার বাবা মহাদেব মন্ডলের বিরুদ্ধে থানায় মামলা করেছে। যার নং- ২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *