ঢাকাFriday , 24 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় পৈতৃক জমিতে বাঁধা ঘর রাতে উধাও : মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ!

admin ঢাকা
আপডেট: 24 January 2020, 22:54

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির পল্লীতে পৈতৃক বাঁধা ঘর ভেঙে উধাও করে দিয়ে ঘরের মালিকদের মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার খাজরা গ্রামে।
খাজরা গ্রামের মৃত পরশ উল্লাহ গাজী, মৃত মেছের গাজী ও মৃত কোনা গাজীর ছেলেরা জানান- আমাদের দাদা আদাড় গাজীরা ৪ ভাই ছিলেন। আদাড় গাজীর ৩ সন্তান পরশ উল্লাহ, মেছের ও কোনা গাজীর ওয়ারেশরা ১২ বিঘা জমির এসএ রেকর্ডীয় মালিক। আমাদের দাদা ও বাবার আমল থেকে উক্ত জমি ভোগদখল করে আসছি। আদাড় গাজী ও তার ৩ ছেলের মৃত্যুর পর থেকে তাদের ওয়ারেশগণ জমিতে ভোগদখলীকার ছিলেন। দেশ স্বাধীনের পর ভোগদখলীকার থাকাবস্থায় জীবিকার সন্ধানে বাবর আলিসহ কয়েক ভাই অন্য জেলায় গিয়ে বসবাস শুরু করলেও আব্দুল মজিদ ও আব্দুল বারিক পৈতৃক ভূমিতে বসবাস করছে। অভাবের তাড়নায় অন্য ভাইয়েরা বাইরে থাকার সুযোগে আদাড় গাজীর অপর ৩ ভাইয়ের ওয়ারেশরা ক্রমে ক্রমে আমাদের (আদাড় গাজী ওয়ারেশ) এসএ রেকর্ডীয় জমিতে দখল নিতে শুরু করেন। একইভাবে মাঠ জরিপে নিজেদের নামে তারা তঞ্চকিপূর্ণ রেকর্ড করিয়ে নিয়েছে। এ ব্যাপারে আব্দুল কাদেরের বাড়িতে গিয়ে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও বাড়ির লোকজন সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। নিজেদের পৈতৃক জমির দখল, হেনস্থা ও মিথ্যা মামলা থেকে বাঁচতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন অসহায় পরিবারগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *