ঢাকাFriday , 24 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গোবিন্দপুর এ.এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

admin ঢাকা
আপডেট: 24 January 2020, 22:54

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোবিন্দপুর এ.এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ গাজী মো: সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মুকুন্দ কুমার মÐল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-প্রধান শিক্ষক শচীন্দ্র নাথ মÐল, সহকারী শিক্ষক পরিতোষ হালদার, অবসরপ্রাপ্ত শিক্ষক পরিমল কুমার রায়, আব্দুল বারী, এসএম সওকাত হোসেন, সহ-অধ্যাপক নূর মোহাম্মদ, মো: আলাউদ্দীন, গোলাম ফারুক, এসএম হামিদুল ইসলাম, মাহমুদ আলী, রুহুল আমিন, সহকারী শিক্ষক নাসিরউদ্দিন সহ সকল শিক্ষার্থী, শিক্ষক বৃন্দ। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন একাদশ শ্রেণির শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ, পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আল আমিন ও জাহিদুল ইসলাম এবং দশম শ্রেণির শিক্ষার্থী সাকিব হাসান প্রমুখ। এসএসসি পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মোস্তফা নূর হোসেন। এ বছর অত্র প্রতিষ্ঠান থেকে ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক (বাংলা) প্রবীর কুমার রপ্তান। ছবি – গোবিন্দপুর এ.এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অধ্যক্ষ গাজী মো: সফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *