শ্যামনগরে বঙ্গবন্ধুর ডিজিটাল তোরণ উদ্বোধন
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ডিজিটাল তোরণের উদ্বোধন হয়েছে। বৃহ:স্পতিবার সন্ধ্যা ৭ টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে নির্মিত তোরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যনালের পিপি ও সদর ইউপি চেয়ারম্যান জহুরুল হায়দার বাবু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর ইসলাম, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন, প্রভাষক মোশারফ হোসেন সহ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply