ঢাকাThursday , 23 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা প্রেসক্লাব দীর্ঘদিন সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত হওয়ায় ফুল ও ভালোবাসায় সিক্ত নব-নির্বাচিত কমিটি

admin ঢাকা
আপডেট: 23 January 2020, 21:25

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে নির্যাতিত সাংবাদিক সমাজসহ সাতক্ষীরার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল, মিষ্টি, অভিনন্দন জানাতে (২৩ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে উপছে পড়া ভিড়ে লোকে লোকারণ্য হয়ে পড়ে। সাতক্ষীরা প্রেসক্লাব ভবনে শুভেচ্ছা জানাতে আসা জন¯্রােতের ভিড় দেখে মনে হয় যেন সাতক্ষীরা প্রেসক্লাবে ঈদের আমেজ বইছে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিকস মিডিয়াসহ স্যোসাল মিডিয়ার যোগাযোগ মাধ্যম ফেইস বুক এবং অনলাইন পোর্টাল নিউজে সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন কমিটির খবর ছড়িয়ে পড়লে নির্যাতিত সাংবাদিক সমাজসহ সাতক্ষীরার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বস্তির নিশ্বাস ফেলে। সাতক্ষীরা প্রেসক্লাব দীর্ঘদিন পর সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত হওয়ায় আনন্দের বহি-প্রকাশ ঘটাতে সাতক্ষীরা প্রেসক্লাব ভবনে ফুল ও মিষ্টি নিয়ে সমবেত হয়। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি জি.এম নুর ইসলাম ও মোজাফ্ফার রহমানসহ ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল, মিষ্টি ও ভালোবাসা দিয়ে বরণ করে নেয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত সহ-সভাপতি দৈনিক কল্যাণের জেলা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার বার্তা ও ডেইলি ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি এ বি এম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু, কোষাধ্যক্ষ সাপ্তাহিক মুক্ত স্বাধীনের সম্পাদক আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নিউজ টোয়েন্টি২৪ এর জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জুই, দপ্তর সম্পাদক যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য দৈনিক জনতার জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, দৈনিক সাতনদীর সম্পাদক হাবিুবর রহমান, আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, গাজী টিভি ও দৈনিক পূর্বাঞ্চলের জেলা প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী সুজন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসিন হোসেন বাবলু, দৈনিক সুপ্রভাতের সম্পাদক এ কে এম আনিছুর রহমান, দৈনিক সুপ্রভাত পত্রিকার বার্তা সম্পাদক মো. শাহ আলম, দৈনিক কাফেলা পত্রিকার বার্তা সম্পাদক এম রফিক, চীফ রিপোর্টার এম ঈদুজ্জামান ইদ্রিস, দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান, দৈনিক শেয়ার বিজ এর জেলা প্রতিনিধি ফারুক রহমান, দৈনিক আমার একুশের জেলা প্রতিনিধি আবদুল আলিম, দৈনিক প্রবাহের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি শেখ রফিকুল ইসলাম রানা, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি মহিদার রহমান, দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি তাজমিনুর রহমান টুটুল, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আগড়দাঁড়ি প্রতিনিধি আবুল কালাম আজাদ, ধুলিহর প্রতিনিধি শাহাদাত বাবু, বৈকারী প্রতিনিধি আলমগীর হোসাইনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সম্পাদক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *