ঢাকাThursday , 23 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিবি হসপিটালে কাটা হাত জোড়ার সফল অপারেশন

admin ঢাকা
আপডেট: 23 January 2020, 21:10

ডেস্ক রিপোর্ট: কাটা হাত জোড়া লাগালেন সি বি হসপিটালের হাড়ভাঙা, জয়েন্ট, স্পাইল, বাত-ব্যথা, নার্ভ ও শিরা রোগ বিশেষজ্ঞ ডা. মো: মাহমুদুল হাসান পলাশ। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার পাউখালী এলাকার খায়ের হাজির “স” মিল কর্মচারী বাবলু আহমেদ গত ৬ নভেম্বর ২০১৯ হাতের হাড় ও রগ সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় সিবি হসপিটালে ভর্তি হন। তার হাতের অবস্থা এতই খারাপ ছিল যে আত্মীয় সজনরা বাবলুর হাত জোড়া লাগার আশা ছেড়ে দেন। সিবি হসপিটালের অত্যাধুনিক যন্ত্রপাতির সহায়তায় ডা. মো: মাহমুদুল হাসান পলাশের অক্লান্ত প্রচেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা ব্যাপী অপারেশন এবং মাইক্রো সার্জারী করে তিনি হাত জোড়া লাগাতে সক্ষম হন। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় ডা. মাহমুদুল হাসান পলাশ বলেন প্রায় অসাধ্য এ অপারেশনটি সফল হয়েছে, তিনি আরও বলের ‘স’ মিলের কোরাতের আঘাতে রোগীর হাতের ২ টি হাড় ও ১৪ টি রগ বিচ্ছিন্ন হয়ে যায় তিনি সমুদয় রগ অতি সতর্কতার সাথে পরস্পর জুড়ে দেন এবং ভাঙা হাড়ে রড পরিয়ে দেন। গতকাল বাবলু আহমেদ বলেন ডাক্তার হাতের রড খুলে দেওয়ায় বর্তমানে আমি হাত স্বাভাবিক ব্যবহার করতে পারছি, তবে আরও ৩ মাস ভারী কোন জিনিসপত্র বহন না করার জন্য বলা হয়েছে। বাবলু বলেন সম্পূর্ণ বিচ্ছিন্ন হাত জোড়া লাগায় আজ সে হাতে ডাক্তারের সাথে করমর্দন করতে পেরেছি, এ এক অন্যরকম অনুভূতি, ডা. মো: মাহমুদুল হাসান পলাশ ও সাতক্ষীরা সিবি হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞা জানাই। ডা. মো: মাহমুদুল হাসান পলাশ বলেন কোন অঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার ৬ ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করলে সফল হওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *