কলারোয়ার কয়লা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট : কলারোয়া উপজেলার কয়লা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুর রউফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজ সেবক মো. আহসানউল্লাহ, মো. মফিদুল মোল্লা, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মুত্তালিব মাস্টার, অবসর প্রাপ্ত শিক্ষক মো. আব্দুর রউফ খান। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ও বিদায়ি শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম।

Leave a Reply