ঢাকাWednesday , 22 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে কমিউনিটি পর্যায়ে মঞ্চ নাটক “নারীর অবদান” উপস্থাপন

admin ঢাকা
আপডেট: 22 January 2020, 22:23

নওয়াবেকী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে নারীর গৃহস্থালির সেবামূলক কাজের স্বীকৃতি প্রদান বিষয়ক কমিউনিটি পর্যায়ে মঞ্চ নাটক “নারীর অবদান” অনুষ্ঠিত হয়েছে। দাভোস সপ্তাহ উদযাপন উপলক্ষে বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৫টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নধীন আড়পাঙ্গাশিয়া মন্দির চত্বরে মঞ্চ নাটকটি অনুষ্ঠিত হয়। নাটকটি সিবিও ও ইয়ুথ নেটওয়ার্কের আয়োজনে সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে অক্সফ্যাম এর সহায়তায় অনুষ্ঠিত হয়। মঞ্চ নাটকটি উদ্বোধন করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। শুভেচ্ছা বক্তব্য রাখেন অক্সফ্যামের সিনিয়র জেন্ডার অ্যান্ড ইন্ট্রিগ্রেশন অফিসার রাফাতুর রহমান রুবা। উপস্থিত ছিলেন অক্সফ্যামের সিনিয়র মনিটরিং ইভালুয়েশন এন্ড লার্নিং অফিসার মুরাদ পারভেজ সহ ইউপি সদস্য, উপজেলা নেটওয়ার্কের সদস্য, সিবিও প্রতিনিধি,
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রমুখ। এসময় নাটকটি পরিবেশনায় ছিলেন উপজেলা নেটওয়ার্ক এবং ইয়ুথ নেটওয়ার্ক এর সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *