দেবহাটায় এক অধ্যাপকের রেকর্ডীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ!
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সরকারি কেবিএ কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল আজিজের রেকর্ডীয় সম্পত্তি কামটা গ্রামের মৃত. শাহাবুদ্দিনের ছেলে বিএনপি নেতা আব্দুল কাদের ও জামায়াত নেতা আব্দুর রশিদ জোরপূর্বক দখলের পাঁয়তারা চালানোর অভিযোগ উঠেছে। জানা গেছে, ১৯৫৫ সাল থেকে বালিকৃষ্ণপুর মৌজার এস,এ ৫৭নং খতিয়ানে লিখিত সাবেক ৫৮২ দাগ, বর্তমান বি.আর.এস ৪৬৮ দাগে ০.৫৪একর জমি গোলাপজান বিবির এক আনা সম্পত্তির মালিক। গোলাপ জানের মৃত্যুতে তার এক ছেলে আব্দুল আজিজ ও এক কন্যা ঐ জমির ওয়ারেশ হন। পরে ২৩ জানুয়ারি ২০১৮ সালে ভাই বোনের জমির অংশ বিনিময় করে কলেজ শিক্ষক আব্দুল আজিজ একক ভাবে প্রাপ্ত হন। উক্ত সম্পত্তিতে পূর্বে ধান্য চাষ করলেও বিগত কয়েক বছর যাবৎ সমগ্র ০.৫৪ একর ভূমিতে মৎস্য ঘের করে কালতক মালিক পক্ষ আব্দুল আজিজ দখলিকার আছেন। উক্ত ভূমিতে বা তার কোন অংশে কামটা গ্রামের মৃত. সাহাবুদ্দিনের ছেলে আব্দুল কাদের(৪৫) ও আব্দুর রশিদ(৫৬) এর কোন প্রকার স্বত্ব স্বার্থে দখল সংশ্রব ছিল না। তারা ভেড়ি বাধ ভেঙে দেবে এবং ঘেরের ক্ষতি সাধান করবে, বিভিন্ন প্রকার হুমকি ও পাঁয়তারা করছে বলে জানান কলেজ শিক্ষক। তিনি আরো বলেন, বর্তমানে পার্শ্ববর্তী ঘের মালিক ২ সহোদর অতিরিক্ত পানি তুলে এবং ভেড়ি বাধ ভেঙে দিয়ে তাদের দখলে নিতে অপ কৌশল চালিয়ে যাচ্ছে। তাদের এসব কর্মকান্ডের প্রতিবাদ করতে গেলে তারা লাঠিসোঁটা, লোহার রড নিয়ে মারতে এগিয়ে আসে। আমি তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply