ঢাকাTuesday , 21 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

admin ঢাকা
আপডেট: 21 January 2020, 22:17

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোশারাফ হোসেন ওরফে মোশারেলকে আটক করা হয়েছে। সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কুলিয়া দুর্গাপুর গ্রামের বাবর আলীর ছেলে। থানা সূত্রে জানা যায়, সোমবার (২০ জানুয়ারি) রাত ৮ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা কুলিয়া দুর্গাপুর গ্রামে মোশারেল’র বাড়ি সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ২৫ গ্রাম গাঁজা ও ৯ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। ইতিপূর্বে তার নামে থানায় ৫ টি মাদক মামলা রয়েছে। আসামিকে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *