ঢাকাTuesday , 21 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রতিপক্ষের হামলায় নারী আহত

admin ঢাকা
আপডেট: 21 January 2020, 22:14

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপন্নের হামলায় এক নারী আহত হয়েছে। মারাত্মক আহত অবস্থায় ঐ নারীকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ঐ মহিলার স্বামী উপজেলার দখিন পারুলিয়া গ্রামের মৃত. বারিক মোল্লার ছেলে নুর ইসলাম (ভু’ট্টো) বাদী হয়ে দেবহাটা থানায় ৬ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, নুর ইসলামের মেয়ে সাথীকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী দখিন পারুলিয়া গ্রামের আকবর আলী গাজীর ৪ ছেলে আজিম গাজী (৪২), আমিনুর গাজী (৩৮), মোমিনুর গাজী (৩৫), মফিজুল গাজী (৩২), আজিম গাজীর ছেলে শরীফুল ইসলাম (২০) ও আকবর আলী গাজী নানারকম মিথ্যা কুরুচি সম্পন্ন কথা বলায় সাথী ২০ জানুয়ারি তারিখ সকালে বিবাদীদের কাছে প্রতিবাদ করায় তারা সাথীকে ব্যাপক মারপিট করে। সাথীর মা ও নুর ইসলামের স্ত্রী নুর জাহান, নুর ইসলামের বড় মেয়ে শারমিন ও ছেলে স্বাধীন ঠেকাতে গেলে বিবাদীরা তাদেরকেও মারপিট করে। হামলায় নুর জাহান গুরুতর আহত হলে তাকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *