দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী বাবর আলী গাজীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারটি।
বুধবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার জগন্নাথপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
বাবর আলী গাজী জানান, বুধবার রাতে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়লে চোরেরা বাড়ির গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ১২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। তিনি আরো জানান, কয়েকমাস আগে তার বাড়িতে চুরি সংঘটিত হয়। এমনকি বিচুলির গাদায় আগুন ধরিয়ে দেয় দুবৃর্ত্তরা। তার বাড়ির আশেপাশের বিভিন্ন গাছ কেটে ফেলার ঘটনাও ঘটেছে। এ ব্যাপারে তিনি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
