ঢাকাSunday , 19 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অতিরিক্ত পুলিশ সুপারের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 19 January 2020, 21:21

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে মতবিনিময় ও ছাত্রীদের ইংরেজি বিষয়ে ক্লাস নিয়েছেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জামি। রোববার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় কলেজের হলরুমে অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা ও গ্রামার নিয়ে পাঠদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জামি। অতিরিক্ত পুলিশ সুপারের এধরণের উদ্যোগে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ বিশেষভাবে উজ্জীবিত হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *