ঢাকাSunday , 19 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে আন্তঃস্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

admin
January 19, 2020 9:16 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা পর্যায়ে আন্ত:স্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিন ব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস। ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীরা অংশ নেয়। প্রত্যেক ইউনিয়ন হতে ‘ক’ ও ‘খ’ গ্রুপে (ছাত্র ও ছাত্রী) প্রতিযোগিরা ৫০ ও ১০০ মিটার দৌড়, ২৫ মিটার চকলেট দৌড়, দীর্ঘ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার, যেমন খুশি তেমন সাজ, উচ্চ লাফ, ভারসাম্য দৌড়, রিলে রেইস, অংক দৌড় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি, পল্লীগীতি, লোকগীতি, দেশাত্মবোধক গান, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা ইভেন্টে অংশ নেয়।
প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে এবং শ্রেষ্ঠ কাব শিশুকে পুরস্কৃত করা হয়। ১ম স্থান অধিকারীরা ২০ জানুয়ারি জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম, আঃ রকিব, শাহাজাহান আলি, আবু সেলিম, ইদ্রিস আলি প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।