ঢাকাThursday , 6 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আ’লীগের সমাবেশে জগলুল হায়দার : নৌকা মার্কায় ভোট দিলে মানুষ শান্তিতে থাকে

admin ঢাকা
আপডেট: 6 September 2018, 22:20

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তৃণমূল ঐক্যবদ্ধ থাকলে আমাদের বিজয় হবেই ইনশাআল্লাহ। নৌকা আমাদের স্বাধীনতা দিয়েছে। নৌকা মার্কায় ভোট দিলে মানুষ শান্তিতে থাকে, উন্নয়ন হয়। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে হাওয়া ভবন সৃষ্টি করে দেশের অর্থ লুটপাটের মাধ্যমে বিদেশে পাচার করবে। আর এতিমের টাকা মেরে খাবে। কিন্তু দেশের মানুষ আর হাওয়া ভবন-খাওয়া ভবন চায় না। এ অঞ্চলের মানুষ শান্তি প্রিয়, আমি এমপি হওয়া থেকে আজ পর্যন্ত কোনো মানুষকে অপমান করেনি, কারো সাথে খারাপ ব্যবহার করিনি। আপনাদের ভালো রাখতে সব সময় আমি কাজ করে যাচ্ছি। এলাকার উন্নয়নে রাস্তা-ঘাট, কালভার্ট ভবন নির্মাণসহ জননেত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানোর যে অঙ্গীকার ছিলো তা আমি বাস্তবায়ন করতে সর্বদা সচেষ্ট রয়েছি। তিনি আরো বলেন, নিবিড় তদারকির পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে বিভিন্ন প্রকল্প খাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে সরকার। দেশের আপামর জনগণ তার সুফল ভোগ করছে। এক শ্রেণির মানুষ ইসলামকে পুঁজি করে রাজনীতি করছে। কিন্তু তাদের ইসলাম পাকিস্তানি-মৌদুদের ইসলাম।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শ্যামনগর পরিবহন কাউন্টার চত্বরে সরকারের সাফল্য প্রচারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান অসীম জোয়াদ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, শ্যামনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জিএম ওসমান গনি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান অসীম মৃধা প্রমুখ। কালিগঞ্জ ও শ্যামনগরের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *