ঢাকাSunday , 19 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার কলারোয়ায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লাল্টু নামের এক যুবক গ্রেপ্তার

admin ঢাকা
আপডেট: 19 January 2020, 21:03

এম.এ কালাম, কলারোয়া অফিস : সাতক্ষীরার কলারোয়ায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লাল্টু গাজী (৩২) নামের এক এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লাল্টু কেঁড়াগাছি ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মৃত ইসলাম গাজীর ছেলে। এর আগে এ ঘটনায় শনিবার রাতে কলারোয়া থানায় মামলা দায়ের করেন ওই প্রতিবন্ধী কিশোরীর বাবা। মামলার এজাহার ও এলাকা বাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে মানসিক প্রতিবন্ধী ওই কিশোরীকে বাড়িতে রেখে তার পরিবারের সদস্যরা নিজেদের মাছের ঘেরে কাজ করতে যান। বেলা সাড়ে ১১টার দিকে কিশোরীর দাদি ও তার ছোট বোন বাড়ি এসে দেখতে পান ঘরের বারান্দায় ধর্ষণের উদ্দেশ্যে তার মুখ চেপে মাদকসেবী লাল্টু ধস্তাধস্তি করছে। ধস্তাধস্তির এক পর্যায়ে তার পোশাক ছিঁড়ে যায় ও শরীরে আঁচড় লাগে। এসময় তাদের আতœ চিৎকারে লম্পট লাল্টু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় প্রতিবন্ধী ওই কিশোরীর বাবা বাদী হয়ে লাল্টুকে আসামি করে ওই দিন রাতেই কলারোয়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মো: ইলতুৎ মিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই কিশোরী প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত লাল্টুকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *