রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা ৬ নং রমজানগর ইউনিয়নের ভেটখালী বাজারে অবস্থিত ব্যাংক এশিয়ার অফিসে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং দিবস ২০২০ কেক কাটার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে পালিত হয়েছে। ব্যাংকিং দিবস অনুষ্ঠানে মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন । বিশেষ অতিথি ছিলেন হুমায়ুন কবির , মো: মহসীন হোসেন, মো: আব্দুল মাজেদ, মো: নুরুজ্জামান হোসেন, বিভিন্ন পত্রিকার সাংবাদিক, সমাজ সেবক ও ব্যবসায়ীরা উক্ত অনুষ্ঠানে ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মো: খাজা নাজিম উদ্দিন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
