ঢাকাSaturday , 18 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

admin ঢাকা
আপডেট: 18 January 2020, 21:41

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় স্মার্ট ফোনের জন্য মায়ের উপর অভিমান করে বোয়ালিয়ার জেলে পল্লীর অভাবী পরিবারের ছেলে এসএসসি পরীক্ষার্থী সুজয় (১৬) আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মোবাইল ক্রয় নিয়ে সুজয়ের সাথে তার মায়ের সামান্য ঝগড়া হলে সে না খেয়ে ছিল। দুপুরের পরে তার মা ঘরের বাহিরে গেলে এ সুযোগে সে ঘরের মধ্যে গলায় রশি দিয়ে ঝুলে পড়ে। টের পেয়ে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন। নিহত সুজয় এর বাবা কেনাতাম বিশ্বাস এ মুহুর্তে সুন্দরবনের জেলে পল্লীতে রয়েছেন। পুলিশ এসআই অখিল মন্ডল লাশ উদ্ধার করে সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে, একই দিন সকালে পাইকগাছা ওয়াপদা অফিস সংলগ্ন এলাকা থেকে একজনের বেওয়ারিশ লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি পাইকগাছা পৌরসভার কাউন্সিলার এস,এম, ইমদাদুল হক ও কাজী নেয়ামুল হুদা কামালের মাধ্যমে আঞ্জুমান মফিদুলে দাফন সম্পন্ন করা হয়। ওসি এমদাদুল হক শেখ জানান, পরীক্ষার্থীর মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং বেওয়ারিশ লাশ প্রতিনিধিদের মাধ্যমে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *